মহিলা বিশপ-মহিলা পুরোহিত ও সংস্কার আন্দোলনের পর্যবেক্ষণ
প্রিয়াংশু দে এই বছরের ২৮ শে জানুয়ারি Sarah Elisabeth Mullally 'Archbishop of Canterbury' পদে নির্বাচিত হন [1]। Church of England- এর ইতিহাসে এই প্রথম এবং সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের ইতিহাসে দ্বিতীয়বার কোনো মহিলা পাদ্রী ' প্রাইমেট ' অর্থাৎ ধর্মীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন । এহেন সিদ্ধান্তকে আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করা দরকার । এর আগে ২০০৬ সালে Katharine Jefferts Schori মার্কিন যুক্তরাষ্ট্রের Episcopal Church- এর প্রিসাইডিং বিশপ হিসেবে নিযুক্ত হয়েছিলেন [2]। তবে ইউরোপ ও আমেরিকার সমাজ গঠনের পথের ভিন্নতা রয়েছে । ইউরোপ মহাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে পুঁজিবাদী হওয়া সত্ত্বেও সেখানে সামন্ততন্ত্রের সাংস্কৃতিক অবশেষ রয়ে গেছে । আর মার্কিন মুলুকে এই সামন্ততন্ত্রের নাগপাশ বহিরাগতদের মারফৎ কিছুটা অনুপ্রবেশ করলেও ইউরোপের তুলনায় দুর্বলতার সুযোগে ঐতিহাসিকভাবে বহু উদারবাদী ও প্রগতিশীল পদক্ষেপ নেওয়া সম্ভব হয়ে...