Posts

Showing posts from March, 2026

লিঙ্গ রাজনীতির আলোচনায় অর্থনৈতিক শোষণের প্রশ্ন কি পিছিয়ে পড়ছে?

Image
অনন্যা দেব  প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে পালিত হয় International Working Women's Day। আজকের পৃথিবীর বেশিরভাগ জায়গায় পুঁজিবাদী চক্রান্তে এই দিনটি শুভেচ্ছা, অনুষ্ঠান বা প্রতীকী উদ্‌যাপনে রূপান্তরিত  হলেও এই দিনের ইতিহাস মূলত শ্রমজীবী নারীদের সংগ্রামের ইতিহাস - কারখানার নারী শ্রমিকদের দীর্ঘ কর্মঘণ্টা, পুরুষদের তুলনায় কম মজুরি এবং অমানবিক কাজের পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই এই দিনের সূত্রপাত। অর্থাৎ নারী দিবসের শিকড়ে রয়েছে শ্রম, অধিকার এবং অর্থনৈতিক ন্যায়ের দাবি।  আজও বিশ্বজুড়ে নারীরা নানা ধরনের লিঙ্গ বৈষম্যের মুখোমুখি। সম কাজে অসম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, ঘরের অদেখা শ্রমের বাধ্যতামূলক ভার এবং সমাজের নানা স্তরে বৈষম্য ও সহিংসতা। সাম্প্রতিক সময়ে লিঙ্গ রাজনীতি নিয়ে আলোচনা ও বিতর্ক অনেক বেশি দৃশ্যমান হয়েছে। নারী, ইন্টারসেক্স বা ট্রান্স মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্ন তাই আজ সামাজিক ও রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। তবে এই পরিস্থিতির মধ্যেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে: লিঙ্গ বৈষম্যের নানান দিক নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই কি অর্থনৈতিক শোষণ ও অসমত...

ইস্ট–ওয়েস্ট করিডোর প্রকল্পে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিয়ে আলিপুরদুয়ারের কৃষক-ব্যবসায়ীদের লড়াই চলছে

Image
বিশেষ রিপোর্ট  আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অঞ্চলে ইস্ট–ওয়েস্ট করিডোর প্রকল্পের অধীনে ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ তৈরি হয়েছে। ২০০৪ সালে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ইস্ট–ওয়েস্ট করিডোর প্রকল্পের অংশ হিসেবে আলিপুরদুয়ারের NH 31D / NH27 সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৪১.৬৫ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি যাওয়ার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার কম হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বলে দাবি করা হয়। এই প্রকল্পের আওতায় আলিপুরদুয়ারের চেনপাড়া, চাপড়ের পাড়, ভেলুক ডাবড়ি এবং সলসলাবাড়ি—এই চারটি মৌজার কৃষিজমি এবং স্থানীয় ব্যবসায়িক এলাকা সরাসরি প্রভাবিত হতে চলেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের জন্য জমি দিতে আপত্তি নেই, কিন্তু তার বিনিময়ে ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় অসঙ্গতি এবং ক্ষতিপূরণের অস্বচ্ছতার অভিযোগ থেকেই স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা “ব্যবসায়ী সংগ্রাম...