তোমার উপদ্রবের অভাবে

শশাঙ্ক পাল

তোমার উপদ্রবের অভাবে উঠোনের
কোলাজ থেমে আছে
সাদা পেঁচা এসে বসছেনা চালে
আমার কি বিপদ বলো দেখি
রাত্তিরে তাল গাছগুলো যম দূত সেজে ভয় দেখায়
ছায়ায় দাঁড়ালে সময় ভিখারি বলে দুয়ো দেয়
সারাদিন মাঠে শুয়ে থাকি
জামা কাপড়ে চোর কাঁটা লেপ্টে যখন বাড়ি ফিরি
তখন জামা টাকে মহাকাশ মনে হয়




Comments

Popular posts from this blog

ইস্ট–ওয়েস্ট করিডোর প্রকল্পে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিয়ে আলিপুরদুয়ারের কৃষক-ব্যবসায়ীদের লড়াই চলছে

প্রসঙ্গ চিন

Polemics on 'Fractured Freedom': C Sekhar responds to Kobad Ghandy's views