Posts

Showing posts from October, 2026

পরীক্ষা দুর্নীতি ও দেশ জোড়া ছাত্র আন্দোলন: লড়াই কোন পথে?

Image
অমিতদ্যুতি বন্দ্যোপাধ্যায়  সাম্প্রতিক  কেলেংকারী   সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নানা কেলেংকারী নিয়ে বিক্ষুব্ধ ছাত্র ও যুব সমাজ। শুরু হয়েছিল NEET-এর প্রশ্নপত্র ফাঁস দিয়ে, ক্রমে সেটা SSC-র প্রশ্নপত্র ফাঁস, UGC-NET এর পরপর দুবার প্রশ্নপত্র ফাঁস, CBSE তে খাতা দেখার কেলেংকারী, JEE-তে ছাত্রদের তথ্য ফাঁসের খবর এবং হালে ঝাড়খণ্ডের সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস, এহেন পরপর ধাক্কায় রাস্তায় নামে শুরু করেছে দেশের ছাত্র-যুব। পরপর এতগুলো ঘটনা আপাতদৃষ্টিতে আকস্মিক হলেও এমন একটি ধ্বস নামা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।  বিজেপি ক্ষমতায় আসার অনেক আগে থেকেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ধুঁকতে শুরু করে, বা বলা ভালো তাদের সেই অবস্থা তৈরি করা হয়। উদ্দেশ্য:- বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে জায়গা করে দেওয়া। যে প্রক্রিয়া এতকাল ধিরে ধিরে চলে আসছিল সেটাই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির ফ্যাসিস্ট সরকার। ২০১৪ সাল থেকে দেশজুড়ে বন্ধ হয়েছে ৮৯ হাজারের বেশি সরকারি স্কুল, যার মধ্যে অধিকাংশ গোবলয়ে। বন্ধ হওয়ার মুখে আরও ১০-১১ লক্ষ স্কুল। মাঝে করোনা মহামারীর সুযোগ নিয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়েছে অনেকের। প্রাথমিক শিক্ষাক্ষ...