Posts

Showing posts from July, 2026

অর্ধেক আকাশ: ন্যায় ও ক্ষমতার রাজনীতি

Image
অনন্যা দেব  আর.জি. করের ঘটনা হোক বা বারুইপুরের নাবালিকার হত্যাকাণ্ড - দুটি ঘটনাই আমাদের সমাজের সামনে একই প্রশ্ন তুলে ধরে; নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার কি সত্যিই রাজনৈতিক অগ্রাধিকার? আর.জি. কর আন্দোলনের সময় পূর্বতন রাজ্য সরকারের প্রশাসনিক ভূমিকা ছিল চূড়ান্ত প্রতিহিংসাপরায়ণ; চলেছিল প্রমাণ লোপাটের সর্বোচ্চ প্রচেষ্টা এবং আন্দোলনকারীদের প্রতি অসংবেদনশীল আচরণ। সেই সময় সার্বিকভাবে নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নটি এক বৃহত্তর গণআন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে অবশ্য স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দাবীগুলো সংযতভাবেই উঠে আসে কিন্তু সময়ের সাথে সাথে সেটাই আন্দোলনের প্রধান অভিমুখ হয়ে গিয়ে বৃহত্তর রাজনৈতিক প্রশ্নগুলোকে পিছনের সারিতে ঠেলে দেয়। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় এনকাউন্টারে এক অভিযুক্তের মৃত্যু এবং আন্দোলনকারীদের উপর পুলিশি হয়রানির ঘটনা ইঙ্গিত করছে যে নতুন শাসকের দৃষ্টিভঙ্গি একই তিমিরে রয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল অন্য আরেক বাস্তবতা। এখানে অপরাধের নৃশংসতা এবং ভুক্তভোগীর সামাজিক-অর্থনৈতিক দুর্বল অবস্থার পরিবর্তে, মূলধারার মিডিয়ার ন্যাক্কারজনক ভূমিকায়, জনগণের অনেক...

IT Cell ও Godi Creator-দের কুৎসার জবাব: সোনম ওয়াংচুকের লড়াই এবং লাদাখের বাস্তব সত্য

Image
কিংশুক বিশ্বাস সোনম ওয়াংচুক স্যারের অনশনের ১৮ দিন অতিবাহিত হওয়ার পর যখন কিছু মূলধারার কনটেন্ট ক্রিয়েটর এবং প্রথম সারির সেলিব্রিটি তাঁর প্রতি সংহতি জানাতে শুরু করেছেন, ঠিক তখনই একদল 'Godi Creator' ময়দানে নেমেছে এক নতুন ন্যারেটিভ নিয়ে। গদি মিডিয়ার চেনা মুখগুলোর মতোই, এরাও সরকারের ভুল নীতির বিরুদ্ধে যেকোনো ন্যায্য আন্দোলনকে কুৎসা করতে দায়িত্বপ্রাপ্ত।  এদের নতুন প্রোপাগান্ডা হলো: "লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা না দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করায় নাকি সোনম ওয়াংচুকের মুখ্যমন্ত্রী হওয়ার রাজনৈতিক উদ্দেশ্য সফল হয়নি! তাই তিনি এখন দিল্লিতে এসে দেশের যুবসমাজকে উসকাচ্ছেন।" ভুল তথ্য ও কুৎসায় বিভ্রান্ত হওয়ার আগে, আসুন কিছু অকাট্য তথ্যের মুখোমুখি হওয়া যাক—লাদাখবাসীদের স্বায়ত্তশাসন ও অধিকারের দাবি কি আদেও অন্যায্য? ১. দেশপ্রেম নাকি ক্ষমতার লোভ?​ ২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের কথা মনে আছে? যখন পুরো দেশ ক্ষোভে ফুঁসছিল, তখন এই লাদাখের মাটি থেকেই সোনম ওয়াংচুকের সেই দূরদর্শী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল—"বুলেট সে নেহি, ওয়ালেট সে।" তিনি ডাক দিয়েছিলেন চীনের অর্থনৈ...