Posts

প্লাস্টিক অভিযান

Image
বিমলকান্তি দাশগুপ্ত ২৮শে নভেম্বর, ২০১৮ ... আজ সকালে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার কর্মীরা হঠাৎ করেই প্লাস্টিক দূর করবার অভিযানে বেরিয়েছে। এলাকা বেলঘরিয়া বাজার। দোকানীদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করছে। আমার দেখা এলাকা- পোষ্ট অফিস থেকে ষ্টেশন। ফিডার রোড। সাফ ল্য খুব একটা আসবার কথা নয়। এক দোকানের সামনে এক যুবককে বলতে শুনলাম,- ‘আমি দেখতে পেয়েই ছুটে সবাইকে খবর দিলাম, ক্যারিব্যাগ সরিয়ে ফেল। হামলা আসছে’। বলেই মুখে সাফল্যের হাসি। সে হাসিতে আমি আরও দেখলাম রাজনীতির কর্মীদের বোকা বানাবার অহংকার। এ ধরণের প্রোগ্রামগুলি নেহাতই দলের কর্মীদের চাঙ্গা রাখবার কৌশল হিসেবে ব্যবহার করেন নেতাগণ। এর আগেও ঠিক এ ধরণের প্রোগ্রাম অনুষ্ঠান করেছে রাজনৈতিক দলের কর্মীরাই। এলাকা সেই বেলঘরিয়া বাজার। অনেক দোকানের মজুত ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেছে রাজনৈতিক দলের কর্মীরা। ক্ষতিগ্রস্থ অসহায় দোকানদার তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে স্বগতে উচ্চারণে নোংরা বিশেষণে দল এবং তার কর্মীদের নেতাদের উদ্দেশ্যে। অভিজ্ঞতায় দেখেছি কয়েকদিন পরেই আগের অবস্থা ফিরে গেছে। প্রত্যক্ষ করলাম মাঝ বয়সী এক সম্পন্ন মানুষকে...

জাগো জাগো সর্বহারা...

Image
ঋচীক আশ ১৯১৭-র মহান নভেম্বর বিপ্লবের ১০১তম বর্ষপূর্তি উপলক্ষে ইরিনা স্কারিয়াতিনা রচিত “ফিরে দেখা” বইটির নিরিখে সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র নির্মাণ প্রক্রিয়ার একটি পর্যালোচনা আধুনিক বিশ্বের ইতিহাসে যুগান্তকারী ঘটনাগুলোর মধ্যে অন্যতম ঘটনা ১৯১৭ সালের রাশিয়ার নভেম্বর বিপ্লব। এই বিপ্লব রাশিয়ায় বিশ্বের প্রথম প্রলেতারিয়েত সরকার ও একটি সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে, যা গোটা বিশ্বের সামনে উদাহরণ হয়ে থাকে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই সমাজব্যবস্থার সুফল হিসেবে শিল্পে -কৃষিতে - বিজ্ঞানে-কৃষ্টিতে রাশিয়া খুবই উন্নত হয়ে ওঠে। বিভিন্ন বই ও বর্ণনায় আমরা এই সময়ের সামাজিক গঠন সম্পর্কে জানতে পারি, কিন্তু ইরিনা স্কারিয়াতিনার লেখা 'ফিরে দেখা' (First to Go Back ) বই (বাংলায় অনুবাদক শংকর ঘোষ, প্রমিথিউস) এমন এক প্রত্যক্ষ বর্ণনা যেখানে আমরা বিপ্লব পূর্ববর্তী ও বি প্লব পরবর্তী রাশিয়ার সমাজ জীবনের এক অসাধারণ তুলনামূলক আলোচনা দেখতে পাই। ইরিনা স্কারিয়াতিনা রা জ পরিবারের সন্তান , পদ মর্যাদায় ‘কাউন্টেস’ । ১৯১৭- র নভেম্বর বিপ্লবের সেই দুনিয়া কাঁপানো দিনগুলি সামনে থেকে প্...

How does right wing student politics operate?-A sneakpeak into DUSU elections

Image
Titu Bardhan If JNUSU (Jawaharlal University Students Union) is famous for giving bright names such as Sitaram Yechury, Prakash Karat to Indian polity, DUSU also prides itself in matching up with Arun Jaitley and Vijay Goyel. But though JNUSU has maintained in giving serious intellectually and politically sound leaders, DUSU (Delhi University Students Union) has become what in simple terms is called 'Mad house'.  Being a former DU student,  I have had the displeasure of seeing DUSU elections up close, and believe me on this, the things which happen will make you cringe. DUSU elections is all about money and muscle. You won't find an ounce of democracy or any rational political activism in DUSU. So, get ready for the joyride.  The last few DUSU elections have been won by the ABVP and NSUI, on alternate terms or jointly, with people like Satender Awana, Priyanka Chawri, Amit Tanwar and Rocky Tuseed leading it. But call it a coincidence, most of these big names...

সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে...

Image
নিজস্ব সংবাদদাতাঃ  GKCIET (গণি খান চৌধুরী ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি)-এর পড়ুয়াদের টানা প্রায় ১ মাস লড়াইয়ের পর টনক নড়ল রাজ্যপালের। ২৩শে জুলাই, ২০১৮ থেকে যে আন্দোলনের কথা বারবার বিভিন্নভাবে সরকারকে জানিয়ে আসা হচ্ছে তারপরেও সরকারের বৈমাত্রেয় আচরণ বিভিন্ন স্তরের মানুষকে  চিন্তিত করলেও, পড়ুয়াদের হার না মানা লড়াই এবং অদম্য মনের জোরের কাছে হার মানল রাষ্ট্র। খোলা আকাশের নীচে অসুস্থকর পরিবেশে লড়াইয়ের পর ৬ই সেপ্টেম্বর রাজ্যপালের সাক্ষাৎ নিঃসন্দেহে ছাত্র ছাত্রীদের এক বড় জয়। বৃষ্টি ভেজা রাজপথে  প্রতারিত পড়ুয়াদের বৈধ সার্টিফিকেটের দাবীতে এই মিছিলে পা মেলান শহরের সমস্ত স্তরের মানুষ। মিছিল শেষে ধর্মতলা থেকে ৫ জনের প্রতিনিধি দল যায় রাজ্যপালের সাথে কথা বলতে। GKCIET-এর ছাত্রছাত্রীদের দাবীতে এদিন রাস্তায় দেখা গেল এ রাজ্যের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির পড়ুয়াদের ও অধ্যাপকদের।প্রতিনিধি দলের তরফ থেকে এই আন্দোলনের অন্যতম মুখ শাহিন আমাদের জানান যে রাজ্যপাল তাঁদের কেন্দ্রীয় সরকারের একটি গ্যাজেট দেখিয়ে বলেছেন যে বিতর্কিত ২+২ মডিউলার কোর্স আই.টি.আই কোর্সের সমতুল্য। তবে বি. টেক.-এ...

Kerala will overcome

Image
Jazar Shahul Kerala has experienced its worst flood in almost a century. The last flood which took place in the state, also known as the Great Flood of 99, was in the year 1924 (Malayalam calendar year 1099, hence the name Great Flood of 99). That time it rained continuously for about three weeks. Many districts of the present day Kerala were deeply submerged in water by this flood - from Thrissur, to Ernakulam to Idukki, Kottayam even up to Alappuzha and Kuttanad. Even a huge mountain called Karinthiri Mala was washed away by this flood and the road to Munnar also went along with it. As the road to Munnar was lost by this flood, a new road from Ernakulam to Munnar became necessary - the present day road from Ernakulam to Munnar was constructed after this. Kundala Valley Railway which was the first monorail system in India was also completely destroyed. Thousands of people, animals and birds died and large crop and property losses were encountered. And now history repea...

মরিয়া না মরে রাম

Image
বিমলকান্তি দাশগুপ্ত ১৯৬৭ সালের মে মাসে নকশালবাড়িতে মার্ক্সবাদীদের নেতৃত্বে কৃষকদের এক অভ্যুত্থান ঘটেছিল । তার ক ’ মাস আগে নভেম্বরে সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের পরাজয় ঘটে । এবং সি পি আই ( এম ) পার্টির নেতৃত্বে রাজ্যে প্রথম বামপন্থীদের যুক্তফ্রন্ট সরকার গঠন হয় । এই ঘটনার পর টানা দশ বছরের জন্য পশ্চিমবঙ্গের তাবৎ মানুষ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী । বিপ্লবীরা এই দশককে চিহ্নিত করেছেন ‘ মুক্তির দশক ’ নামে । বিদেশ থেকে সমর্থন এলো ‘ বসন্তের বজ্র নির্ঘোষ ’ বলে । বস্তুত মার্ক্সবাদী দর্শনের এত ব্যাপক আলোচনা , তথ্য প্রয়োগ , তর্ক - বিতর্কে এই সময়টা ছিল যেমন মুখর আবার অন্যদিকে প্রতিরোধ , প্রতিশোধ , বিশ্বাস ভঙ্গ , বিশ্বাসঘাতকতা , খুন - জখম - হত্যা , গুলি - বন্দুক - বোমার ধোঁয়ায় ছিল অন্ধকারে আচ্ছন্ন । সমাজের নিম্নতম কোটির দিনমজুর থেকে উচ্চতম কোটির সমৃদ্ধজন । সাক্ষর - নিরক্ষর নির্বিশেষে বালক - কিশোর - তরুণ - যুবক মায় প্রৌঢ়-বৃদ্ধ নারী-পুরুষ নির্বিশেষে সকলের জীবনে মননে প্রভাব ফেলেছিল এই ঘটনা। অতএব সে সময়ের সকল মানুষের মনে সঞ্চিত আছে সেই আবেগ, সময়ের অক্ষয় স্মৃতি হয়ে। ঘটনা...