চীনের চাউমিন, আমাদের চাউমিন ???
আসল চাইনিজ খেতে অনেকেই টেরিটি বাজার ছোটে কিন্তু সকলের মুখে রোচে না। পানসে, আঁশটে গন্ধ ইত্যাদি অনেকেরই সহ্য হয় না। তাই অনেকের জন্য এই খাবারে এখানকার মশলাপাতি না দিলে তা খাওয়াই যেন দায়… অর্থাৎ অঞ্চল বিশেষে একই খাবারের রন্ধন প্রণালীর পরিবর্তন ঘটে। এবার আসা যাক আসল কথায়… অঞ্চল বিশেষে একই অর্থনৈতিক মতধারার রাজনৈতিক প্রতিফলন ঘটে ভিন্ন ভিন্ন পথে। বিপ্লব কপি-পেস্ট করাটা যেমন কখনও কখনও বিচ্যুতি, আবার অনেক সময়ে ‘রিফর্ম’ কপি-পেস্ট করাটাও উদ্দেশ্যপ্রণোদিত, বলা ভালো, মেইনস্ট্রীম পুঁজিবাদী অর্থনীতির বিভিন্ন মোড়, বাঁক, পর্যায় অতিক্রমের চাহিদার তাগিদেই এই অ্যাডজাস্টমেন্ট বা ‘রিস্ট্রাকচারিং’। সাম্প্রতিক সম্পন্ন হওয়া চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছরের এই পরিসরে, এবার দেখে নেওয়া যাক, ২০০১ সালে করণ থাপাড়কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীর চীন অনুপ্রাণিত এই পলিসিগত ‘রিস্ট্রাকচারিং’ নিয়ে কিছু কথা… মোদ্দা কথা হল , ‘ বাজার ’ সমস্ত বাজারী ‘ রিস্ট্রাকচারিং-এর কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। অর্থাৎ , শ্রমিকরা নিজেদের অধিকারের দাবীতে আর ধর্মঘট করবে না (কর্মসূচীর সংখ...