Posts

দুই পা পেছনে

Image
অদ্রিরাজ তালুকদার   দৌড়োও কমরেড, পুরোনো জগৎ তোমার পিছু ধাওয়া করেছে। ১৯৬৮এর মে মাসে যখন ফ্রান্স জুড়ে শুরু হয়েছে প্রবল শিক্ষার্থী-শ্রমিক বিদ্রোহ, প্রচন্ড বৈপ্লবিক সেই সময়ে প্যারির রাস্তায় এই দেওয়াল লিখন সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের মনের কথাই বলছে। যারা শোষণ, বৈষম্যে ভরা এই সমাজের একদিকে সমৃদ্ধি আর একদিকে অভাবের সহবাস দেখতে পারছে, যারা দেখতে পারছে একবার গ্রিস, একবার ইংল্যান্ড, একবার শ্রীলঙ্কা এইভাবে পুঁজিবাদের চক্রাকারে সংকটে পড়ে আর উঠে চলতে থাকা, যারা বুঝতে পারছে জলবায়ু সংকট আর কোনো ভবিষ্যৎ নয় বরং বর্তমান, তারা এই পুরোনো জগৎ ছেড়ে বেরোতে চায়। কিন্তু সে পথ সহজ তো নয়ই, বরং এমনটাও বলা যায় যে মানব সভ্যতার শেষ কল্পনা করা, পুঁজিবাদের শেষ কল্পনা করার চেয়ে সহজ। একুশ শতক: ‘৭০এর দশক প্রকৃত অর্থেই ছিল আন্তর্জাতিক ঘটনা (International phenomenon)। একদিকে যেমন ভিয়েতনাম যুদ্ধ, ফ্রান্সে গণবিক্ষোভ, ভারতে নক্সালবাড়ি আন্দোলন। পুঁজিবাদবিরোধী সংগ্রামের বিস্ফোরণ দেখেছিল পৃথিবী। কিন্তু সময়ের সাথে সেই আগুন থিতিয়ে গেছে। সোভিয়েতের পতন হয়েছে, বর্তমান কম্যুনিস্ট শাসিত দেশ চীন, কিউবা, ভিয়েতনাম উদারীকরণের পথ অ...

হবু শিক্ষকদের নিয়োগ আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও রাজ্য সরকারের অবস্থান

Image
কাজী মহম্মদ আবুল হাসিব ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশানের নিয়ম অনুযায়ী প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষক অনুপাত ৩৫:১ হিসেবে রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্যপদ প্রায় ১ লাখ ২০ হাজার। ২০১৪ ও ২০১৭ মিলিয়ে এই মুহূর্তে টেট পাশ করা প্রশিক্ষিত প্রার্থী ২৪-২৫ হাজার। অথচ এতদিন পর যখন নতুন করে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হল তখন সেখানে শূন্যপদ মাত্র ১১ হাজার। আবার কত বছর পরে নতুন নিয়োগ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরই বিরুদ্ধে ২০১৪ সালের পাশ করা প্রার্থীরা গত ১৭ই অক্টোবর থেকে করুণাময়ীতে আমরণ অনশন শুরু করেন। তাদের দাবী, আগে ২০১৪ সালের সমস্ত প্রার্থীদের নিয়োগ করতে হবে অর্থাৎ এই নিয়োগের ইন্টারভিউতে শুধুমাত্র ২০১৪ সালের পাশ করা ক্যান্ডিডেটরাই যেন ডাক পায়। তাদের এই দাবী অন্যায্য মনে হলেও আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে তারা এইরকম দাবী করতে বাধ্য হচ্ছেন। যারা অনেশনে বসেছিলেন তারা পরীক্ষা দিয়েছেন ৮ বছর আগে, এর মাঝে দু'বার এই সরকার পুনঃনির্বাচিত হয়েছে। কিন্তু নিয়োগের ব্যাপারে এরা উদাসীন। ভোট এলে মুখ্যমন্ত্রী "ডবল ডবল নিয়োগ" হবে বলে গলা ফাটালেও ভোট মিটতেই তিনি সেসব ভুলে যান। তাঁর দলেরই এ...

স্মরণে রামকৃষ্ণ ভট্টাচার্য

Image
সুমিত গাঙ্গুলি রামকৃষ্ণ ভট্টাচার্য প্রয়াত। এই ছোট্ট বাক্যটির অর্থ ভারতের মার্কসবাদ চর্চার ক্ষেত্রে এক অস্বাভাবিক স্তব্ধতা এনে দেয়। সময় কোথাও যেন থমকে যায়।  ষাটের দশকে উত্তাল ছাত্র আন্দোলনে তিনি নিখিল ভারত ছাত্র ফেডারেশনের বঙ্গীয় শাখা বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের সদস্য হন। স্বাভাবিকভাবেই ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদও পান। কিন্তু যে বছর স্নাতকোত্তর উপাধি পেলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেই বছরেই চেকোস্লোভাকিয়ায় লাল ফৌজের আক্রমনের প্রতিবাদে সদস্য পদ ত্যাগ করেন। সালটা ছিল ১৯৬৮। সদস্য না থাকলেও সারা জীবন কমিউনিজম ও কমিউনিস্ট পার্টির বাইরে তিনি কিছুই করেননি। ফলে খাতায় কলমে সদস্য না হয়েও তাঁর ভূমিকা সদস্যগণের থেকে গুণগত মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই কারনেই বিজ্ঞান সংগঠন থেকে মানবাধিকার, ছাত্র আন্দোলন থেকে ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ধারার কমিউনিস্ট পার্টি ও গোষ্ঠীর কর্মীরা চিরটাকাল তাঁর কাছে ছুটেছে, জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে।  ঠিক এই কারণেই তাঁকে শুধুমাত্র 'জ্ঞানচর্চাকারী' হিসাবে চিহ্নিত করা আসলে মতাদর্শ থেকে তাঁকে পৃথক করে রাখা। ঠিক এই কথাই লেনিন তাঁর...

দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও ইংরেজ রাজপরিবারের বাস্তব রূপ

Image
অদ্রিরাজ তালুকদার প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের মহারাণী দ্বিতীয় এলিজাবেথ। ইংল্যান্ডের লিখিত ইতিহাসে দীর্ঘতম শাসনকাল তার। তার মৃত্যুতে সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দয়াময়ী রাণীর জন্য শোকপ্রকাশ করছেন কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক ইতিহাস। ইংল্যান্ডের রাজতন্ত্র নিয়মতান্ত্রিক। নির্বাচিত সংসদই ইংল্যান্ডের প্রধান শাসকশক্তি৷ কিন্তু রাজপরিবার যে ক্ষমতা উপভোগ করে তা কি শুধুই নিয়মতান্ত্রিক রীতি-আচারে সীমাবদ্ধ? সেটা বোঝার জন্য আমাদের একটু ইতিহাসে ফিরতে হবে। ১৬৮৮তে ইংল্যান্ডে সামন্তবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়। এই বিপ্লবের প্রথম সারিতে ছিল ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, প্রতিবাদী পূর্বতন সামন্তপ্রভুসহ সাধারণ খেটে খাওয়া মানুষও। কিন্তু এই বিপ্লব শেষ হয় 'গণতান্ত্রিক' শক্তির সাথে রাজতন্ত্রের একটা সমঝোতার মধ্য দিয়ে। সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ রাজনৈতিক ক্ষমতার শীর্ষ হয়। কিন্তু একই সাথে নিজেদের বিশাল সম্পত্তি ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখার সুযোগ পায় রাজতন্ত্র ও পূর্বতন সামন্তপ্রভুরা। নিয়মতান্ত্রিকতার মধ্যেও তারা বিশে...

The Road to Hell is Paved with Good Intentions

Image
Three Views on the Legacy of Mikhail Gorbachev, the last General Secretary of the Communist Party of Soviet Union:  A. Excerpt from an Interview with Fidel Castro, 1992: Link to full source:  https://espressostalinist.com/2011/11/26/fidel-castro-on-gorbachev/ “Merlo: Do you consider Gorbachev a traitor? Fidel: History will pronounce the final judgment on him. I do not want to be Gorbachev’s judge. I can only say that during the time I knew him, he behaved in a friendly manner toward me. He seemed to want to improve socialism, even if the final result was different. He wrote it in his book “Perestroyka” too, making it clear that he was not against socialism, indeed he wanted more socialism. It seems to me, however, that now there is less socialism than ever in the former USSR-and indeed the USSR does not even exist anymore. Someone once said that the road to hell is paved with good intentions. Merlo: What did you say to each other when you met here in Cuba in 1989? What did you...

হে পার্থ, আমাদের দিব্য দৃষ্টি দাও !!!

Image
রূপক গায়েন  পার্থ চ্যাটার্জীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার উন্মোচন একই সাথে রাজ্যের মমতা ব্যানার্জী-অভিষেক ব্যানার্জী ও তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতি এবং রাজ্যের বেকার শিক্ষকদের (প্যানেলে নাম ওঠা) ভবিতব্যকেও আরও একবার নির্লজ্জভাবে উপস্থাপিত করল। আমাদের দেশে ১৯৯১ সালে জাতীয় কংগ্রেসের লাগু করা নয়াউদারবাদী অর্থনীতির ধারা এক তীব্র আকার ধারণ করেছে বর্তমান বিজেপি সরকারের আমলে, আর এই অর্থনীতির মূল চরিত্রের একটি বৈশিষ্ট্য হল বেসরকারিকরণ। একই সাথে, বাড়ন্ত ফ্যাসিবাদের অ্যাজেন্ডা হিসেবে শিক্ষার কেন্দ্রীকরণও একটি গুরুত্বপূর্ণ পরিসর। ফ্যাসিবাদের এই লক্ষ্য বিজেপি সরকারের নয়া শিক্ষা নীতিতে খুব স্পষ্ট। বিভিন্ন আঞ্চলিক শিক্ষার ফাঁকফোকর তুলে ধরে, নিজের ধর্মীয় রাজনৈতিক ফান্ডাগুলোকে শিক্ষা ব্যবস্থার সাথে জুড়ে দিয়ে দেশজুড়ে সেই ধর্মান্ধতার বিষ গেলানোর প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। এই ধর্মান্ধতাই আড়াল করবে ধুঁকতে থাকা অর্থনীতিকে রক্ষা করার তাগিদে বেসরকারিকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ টানার যাবতীয় কম্পিটিশান।  যদি আমরা রাজ্যের দিকে তাকাই এবং শুরু থেকে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ণের চেষ্টা ...

একানব্বই বছর আগে

Image
মুজফফর আহমদ [কাকাবাবুর ১৩৩তম জন্মদিবস উপলক্ষ্যে ডিলিজেন্ট-এর শ্রদ্ধার্ঘ্য; জন্ম: ০৫/০৮/১৮৮৯।]  [১৯২৯ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত ভারত সরকারের দায়ের করা বিখ্যাত "মীরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মোকদ্দমা" চলেছিল। এই মোকদ্দমার কথা অনেকের স্মৃতিতে এখনো নিশ্চয় জাগরুক আছে। মীরাট মোকদ্দমার গুরুত্ব অনেক। এত দীর্ঘদিন ধরে দিনের পর দিন এত ব্যয়বহুল কোন রাজনীতিক মোকদ্দমা পৃথিবীর আর কোনও দেশে চলেছে বলে আমরা শুনিনি। যে কোনও ফৌজদারি মোকদ্দমার শুনানির সময়ে তার এমন একটা স্তর আসে যখন আসামীরা ফৌজদারী কার্যবিধি আইনের ৩৪২ ধারা অনুসারে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিতে পারেন। মীরাট মোকদ্দমার আসামীরাও যুক্ত ও ব্যক্তিগতভাবে এইরূপ বিবৃতি দিয়েছিলেন। তাঁদের এই বিবৃতিও দুনিয়ার ইতিহাসে অভিনব। বেশিরভাগ আসামীই তাঁদের বিবৃতির ভিতর দিয়ে আত্মপক্ষ সমর্থনের কোন ধার ধারেননি। তাঁরা প্রচার করেছেন তাঁদের রাজনীতি ও মতবাদ। বিবৃতির ফলে তাঁদের সাজা বেড়ে যাবে কিনা সেদিকে তাঁরা ভ্রুক্ষেপও করেননি, তাঁরা চেয়েছিলেন দেশের লোক তাঁদের রাজনীতি আর মতবাদ জানুন ও বুঝুন। আসামীদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টির...